সাবুল হত্যাকান্ডে ২০ জনকে আসামি করে মামলা

by News Room

নিজস্ব প্রতিবেদক: সিলেটের দক্ষিণ সুরমার কুচাইয়ে সিএনজিচালিত অটোরিকশার চালক শাহাবুদ্দিন আহমদ সাবুল (৪৫)-কে পিটিয়ে হত্যার ঘটনায় ২০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় ১৩ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরো ৬-৭ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন নিহতের বোন তাহমিনা খানম রাজনা। এ ঘটনায় এজাহার নামীয় ৬ জনকে ঘটনার দিনই গ্রেপ্তার করেছে সিলেট মহানগরের মোগলাবাজার থানাপুলিশ।
মামলায় এজাহারনামীয় আসামিরা হলেন, একই এলাকার পাশের বাড়ির কামরুল ইসলাম, কামরান মিয়া, মৃত ময়না মিয়ার ছেলে নজরুল ইসলাম, বদরুল ইসলাম, আব্দুল মালিক মালাই, ফখরুল ইসলাম, মালাইর ছেলে ইমন, ফখরুলের ছেলে সুমেল, মিজান, সালেহ আহমদের মেয়ে মাহবুবা আলম মুন্নি, মালইর মেয়ে ফাহিমা আক্তার জেনি, মালাইর স্ত্রী সিরাজুন বেগমসহ অজ্ঞাত ৬/৭ জন।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা  জানান, এ ঘটনায় কামরান মিয়া, বদরুল ইসলাম, আব্দুল মালিক মালই, মাহবুবা আলম মুন্নি, ফাহিমা আক্তার জেনি ও সিরাজুন বেগমকে তাৎক্ষণিক গ্রেপ্তার করা হয়েছে। নিহতের বোন হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ পলাতক আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।

You may also like

Leave a Comment