নতুন রাজনৈতিক উদ্যোগ জন আকাঙ্ক্ষার বাংলাদেশ এর সিলেট বিভাগীয় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি ঢাকায় বিজয় নগরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বিভাগ ভিত্তিক পর্যালোচনা সভায় নাজমুল হুদা অপুকে বিভাগীয় প্রধান সমন্বয়ক এবং সাবেক ছাত্রনেতা আহমদ সাদিক ও ইঞ্জিনিয়ার ফাহাদ আহমদ ইমনকে কে যুগ্ম সমন্বয়ক, সদস্য হিসেবে জেলা ও মহানগর সমন্বয়ক ওমর ফারুক, যুগ্ম সমন্বয়ক এডভোকেট নাজমুল ইসলাম, যুগ্ম সমন্বয়ক এডভোকেট হাসানুর রহমান সহ ১১ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি অনুমোদন করেন কেন্দ্রীয় সমন্বয়ক মজিবুর রহমান মঞ্জু।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক শক্তির উত্থান অপরিহার্য হয়ে উঠেছে । বিশেষ করে ভবিষ্যত প্রজন্মের জন্য মতাদর্শের মতপার্থক্যের উর্ধে্ব উঠে জনগণের অধিকার ভিত্তিক সার্বজনীন রাজনৈতিক দর্শন নিয়ে আমরা আগামী প্রজন্মের কাছে নতুন এক বাংলাদেশ গড়ার প্রত্যয় করতে চাই।
মজিবুর রহমান মঞ্জু বলেন, আমরা স্ব স্ব ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী তবে আমাদের অনুপ্রেরণার উৎস ইসলামের সাম্যের দর্শন । মহান মুক্তিযুদ্ধের তিনটি মৌলিক নীতি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে আমরা রাষ্ট্র ব্যবস্থা গড়তে চাই।
সিলেট বাংলাদেশের অপার সম্ভাবনাময় অ ল। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে সচল রয়েছে দেশের অর্থনীতির চাকা। মহান স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী সিলেটেরই সন্তান । সিলেটের গৌরবময় অধ্যায় বাংলাদেশের পরতে পরতে রয়েছে । তাই জন আকাঙ্ক্ষার বাংলাদেশের লক্ষ উদ্দেশ্য পূরণে মতবাদ মতভেদ মতপার্থক্যের বাইরে এসে কল্যাণ ও ইনসাফপূর্ণ সমাজ ও রাষ্ট্রব্যবস্থা গঠন মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সিলেটবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।
তিনি আশা প্রকাশ করেন, নবগঠিত সিলেট বিভাগীয় সমন্বয় কমিটি শীঘ্রই সিলেটের চারটি জেলা,সকল উপজেলা, মহানগর ও সবক’টি থানার সমন্বয় কমিটি গঠনের মাধ্যমে কার্যক্রম গতিশীল করবে। আগামী মার্চের মধ্যে আনুষ্ঠানিক রাজনৈতিক দলের কার্যক্রম শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জন আকাঙ্খার বাংলাদেশের সিলেট বিভাগীয় সমন্বয় কমিটি গঠন
246
