স্কু
স্কুল অব গিফ্টেড চিলড্রেন পরিদর্শন করেন বিশ^নাথ এইট ইউকে’র কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোঃ মনির খান।
গত ২৮ অক্টোবর সোমবার দুপুরে সিলেট নগরীর কাজিটুলাস্থ উচাসড়ক সংলগ্ন স্কুল অব গিফ্টেড চিলড্রেন পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিশ^নাথ এইট প্রতিবন্ধী সেন্টারের সভাপতি মোঃ ইমরান হোসেন, সহ সভাপতি মোঃ ফারুক আহমদ, সাধারণ সম্পাদক চৌধুরী আলী আনহার শাহান, সদস্য মোঃ লায়েক চৌধুরী, স্কুল অব গিফ্টেড চিলড্রেন এর পরিচালনা কমিটির সহ-সভাপতি রোটারিয়ান মোঃ দিলওয়ার হোসেইন, প্রিন্সিপাল রোটারিয়ান শামিমা নাছরীন, কোষাধ্যক্ষ হাসিনা মমতাজ আলপনা প্রমুখ।
এ সময় নেতৃবৃন্দ স্কুলের প্রতিবন্ধী শিক্ষার্থীদের খোঁজ-খবর নেন এবং সহযোগিতার আশ^াস প্রদান করে বলেন, প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীরা সমাজের অবহেলিত বা বঞ্চিত নয়। তারাও আমাদের আত্মীয়-আপনজন। তাদেরকে বঞ্চিত রেখে সমাজ ও দেশ উপকৃত হতে পারবে না। সুস্থ সবল মানুষের মত তাদেরকে সমাজের মূল শ্রæতধারায় আনতে আমাদের সবাইকে সার্বিক সহযোগিতা করতে হবে। নেতৃবৃন্দ আরো বলেন, বিশ^নাথ এইট ইউকে একটি সামাজিক সংগঠন। এ সংগঠন সমাজসেবার পাশাপাশি প্রতিবন্ধীদের কল্যাণেও কাজ করে যাচ্ছে। স্কুল অব গিফ্টেড চিলড্রেনের প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহযোগিতার আশ^াস প্রদান করেন।
