সাকিব দুই বছর নিষিদ্ধ

by News Room


ক্রীড়া ডেস্ক: বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এই সময়ে তিনি সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকবেন। ২০২০ সালের ২৯ নভেম্বর থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন সাকিব।

আইসিসির পক্ষ থেকেই এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে সেটাকে প্রত্যাখ্যান করে সাকিব। তবে আইসিসি কিংবা বিসিবিকে বিষয়টি না জানানোর কারণেই এই শাস্তি আরোপ করা হলো ক্রিকেটের অভিভাবক সংস্থাটির পক্ষ থেকে।

তবে, দোষ স্বীকার করার কারণে, এক বছরের শাস্তি স্থগিত করেছে আইসিসি।

শাস্তি শোনার পর সাকিব জানিয়েছেন-‘এই নিষেধাজ্ঞা আমার জন্য খুবই দুঃখজনক একটা ব্যাপার। এই খেলাটা আমি ভালবাসি। তবে আমাকে যে শাস্তিটা দেয়া হয়েছে সেটা আমি মেনে নিয়েছি।’

দুই বছরের শাস্তি পেলেও এই শাস্তি কমিয়ে আনার একটা সুযোগ আছে সাকিবের সামনে। প্রথম বছর শাস্তি কাটানোর সময়কালে যদি তার আচরণে আইসিসি সন্তুষ্ট হয় তবে দ্বিতীয় বছরের শাস্তিটা তার মওকুফ হতে পারে। আর সেটা হলে সাকিব ২০২০ সালের ২৯ অক্টোবর আবার সব ধরনের ক্রিকেটে ফিরে আসতে পারবেন।’

You may also like

Leave a Comment