ডেস্ক নিউজ: একটি আধুনিক সুস্থ্ সমাজ বিনির্মাণের লক্ষ্যে ছাতক পৌর এলাকার চরেরবন্দ গ্রামের যুবক ও তরুণদের সমন্বয়ে ‘চরেরবন্দ যুব সংঘ’ নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ করেছে। ০৯ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যায় সমাজকর্মী কুতুব উদ্দিন ও মোঃ রানা মিয়ার পরিচালনায় সংগঠন আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর শফিকুল ইসলাম, ব্যবসায়ী মোঃ আল মামুন, ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি তানভীর আহমদ জাকির, ব্যবসায়ী মোঃ লালু শাহ, সাহিদুল ইসলাম ফরিদ, ইসমাইল হোসেন রনি, জাহাঙ্গীর আলম রুবেল, ইব্রাহিম আহমদ, মোঃ আলী রাজ, কামাল মিয়া, জাহেদ তালুকদার প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি পদে মোঃ কুতুব উদ্দিন ও মোঃ রানা মিয়া কে সাধারণ সম্পাদক করে ৬ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক আলেক হাসান, প্রচার সম্পাদক ইজহাক আহমদ রাজু।
ছাতকে চরেরবন্দ যুব সংঘের আত্মপ্রকাশ
295
