ঢাকার উত্তরায় বিমান দূর্ঘটনায় অনলাইন প্রেসক্লাবের শোক

by News Room

ছাতক প্রতিনিধি: ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর ‘প্রশিক্ষণ বিমান’ বিধ্বস্ত হয়ে মর্মান্তিক হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাব।

মঙ্গলবার (২২ জুলাই) ছাতক উপজেলা অনলাইন ক্লাবের সভাপতি তানভীর আহমদ জাকির, সহসভাপতি আহমেদ সফির ও সাধারণ সম্পাদক ফজলুল করিম সুমন এক শোক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন।

শোক বার্তায় তারা বলেন, বিমান দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত ও দুঃখীত বোধ করছি। পরিবারগুলোর জন্য আমরা শোকাহত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

You may also like

Leave a Comment