ছাতকে মাহদী জোনের উদ্বোধন

by News Room

ডেস্ক নিউজ: ছাতকে দেশি-বিদেশি নামকরা সব ব্র্যান্ডের কাপড়ের সমাহার নিয়ে শুভ উদ্বোধন হয়েছে “মাহদী জোন” নামের প্রতিষ্ঠান। শুক্রবার ০৯ ফেব্রুয়ারি বিকেলে শহরের হাজী আকবর আলী কমপ্লেক্সের নিচতলায় এই প্রতিষ্ঠানের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য ও হাজী আকবর আলী কমপ্লেক্সের স্বত্বাধিকারী হাজী ছায়াদ মিয়া। এসময় উপস্থিত ছিলেন, রাজনীতিবিদ ইসতিয়াক রহমান তানভীর, ব্যবসায়ী আলমগীর তালুকদার, ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি তানভীর আহমদ জাকির, জাহাঙ্গীর আলম, জামাল মিয়া, জাহাঙ্গীর আহমদ, সাবেক মেম্বার আশিক মিয়া, মেরাজ মিয়া, ইমরান হোসেন শুভ, মোঃ সুমন মিয়া ও মাহদী জোনের স্বত্বাধিকারী মাহদী হাসান। এসময় উপস্থিত ছিলেন, ছন্দু মিয়া, রুমেল, শাফী, রুহেল, রিয়াজ, ফাহিম, রিফাত, শুপক, বাসির, মনির, ছালেক, হুমায়ুন, রানা, রাজু, তামজিল প্রমুখ।

উদ্বোধনী শেষে এক মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মেডিকেল জামে মসজিদের ইমাম সাহেব। মাহদী জোনের সত্ত্বাধিকারী মাহদী হাসান বলেন, আমি ছাতক শহরে কাপড়ের ব্যবসা শুরু করেছি। সম্পুর্ন নতুন আঙ্গিকে দেশি বিদেশি নামকরা সব ব্র্যান্ডের কাপড়ের সমাহার নিয়ে শুরু করলাম মাহদী জোন নামক কাপড়ের প্রতিষ্ঠান। দেশি বিদেশি পণ্য সুলভমূল্যে ক্রয়ের জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ছোট-বড়, ক্রেতাদের পছন্দের ও উন্নত ব্র্যান্ডের ভালো মানের কাপড় সরবরাহের লক্ষ্যেই মাহদী জোনের পথচলা। মাহদী হাসান আরো বলেন, আমরা সবসময়ই আপনাদের পাশে আছি। আমাদের দোকানে নিত্য নতুন কালেকশন রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের উন্নত মানের সকল প্রকার আইটেম আপনাদের কাছে পৌঁছাতে চাই। গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে আমরা সব বয়সী পুরুষদের ভালো মানের ও উন্নত ব্র্যান্ডের কাপড় বাজারজাত করছি। আমরা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

You may also like

Leave a Comment