নিজস্ব প্রতিবেদকঃ গ্লোবাল এমসিয়ানদের উদ্যোগে গত রবিবার (৩১শে জানুয়ারি) রাত ৮:৩০ ঘটিকার সময় সারাবিশ্বে করোনাভাইরাসে নিহতদের রুহের মাগফিরাত কামনায় এবং অসুস্থদের দ্রুত সুস্থতা কামনা করে এক ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়l
কমিউনিটি ব্যক্তিত্ব ও এম সি কলেজর সাবেক ছাত্র বদরুজ্জামান বাবুলের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা সুলতান আহমেদ এর উপস্থাপনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় মুল বক্তব্য রাখেন ডাঃ আমানুর রহমান, যুক্তরাষ্ট্র, ডাঃ আলী জাহান, যুক্তরাজ্য, ডাঃ সুমন আহমেদ, যুক্তরাজ্য, ডাঃ এবাদুর রহমান, যুক্তরাজ্য।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শায়েখ মাহমুদুল হাসান, অধ্যাপক মাওলানা আব্দুল কাদের সালেহ, বিসিএ চেয়ারম্যান মোঃ আবদুল মুনিম, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলার আহবাব হোসেন, এম সি কলেজ এর প্রাক্তন ভিপি ইকবাল হোসেন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কানাডা থেকে- ডাঃ সায়েফ আহমেদ, আমেরিকা থেকে- আবু আহমেদ নুরুজ্জামান, মজির উদ্দিন আহমেদ, ফ্রান্স থেকে- আবু সাঈদ সামসুল, তোফায়েল আহমেদ, সুইডেন থেকে চৌধুরী আব্দুল বাছিত নাহির, কানাডা থেকে কামরুল হাসান সাহান, ইউকে- থেকে আবদুল মুনিম চৌধুরী, সৈয়দ ইসলাম বাবু, আবদুল করিম জলিল, এফ কে এম শাহজাহান, জহির আহমেদ, আহমেদ জিলানী, আব্দুল আজিজ খান, জুবের আহমেদ আহাদ, সুমন ছিদ্দিকী, আবদুল হামিদ টিপু, মো. আব্দুল আলী, স্পেন থেকে ফয়েজ আহমদ, জাহাঙ্গীর আলম, এড. এবাদুর রহমান প্রমূখ।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত এম সি কলেজের প্রাক্তন শতাধিক ছাত্ররা অংশগ্রহণ করেন। পরিশেষে দোয়া মাহফিলে করোনাভাইরাসে যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত এবং যারা অসুস্থ তাদের সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এসেক্স জামে মসজিদের খতিব শায়খ মাহমুদুল হাসান।
