আলী আহমদের পিতার মৃত্যুতে ড. এনামুল হক চৌধুরীর শোক

by News Room

সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদের পিতা বিশিষ্ট ব্যবসায়ী ও শালিস ব্যক্তিত্ব হাজী আব্দুর রহিম তুরু মিয়া (৮৮) এর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ড. মুহাম্মদ এনামুল হক চৌধুরী।

শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এক শোক বার্তায় ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেন, জেলা বিএনপি নেতা আলী আহমদের শ্রদ্ধেয় পিতা হাজী আব্দুর রহিম তুরু মিয়া ছিলেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও শালিস ব্যক্তিত্ব। তার মৃত্যুতে আমরা একজন গুনীজনকে হারালাম। যা সহজে পূরণ হবার নয়। আল্লাহ মরহুম হাজী আব্দুর রহিম তুরু মিয়াকে জান্নাতবাসী করুন ও তার পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।

You may also like

Leave a Comment