সিলেট যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আলাউদ্দিন বলেছেন, নারীরা সমপর্যায়ে কাজ করলে আমরা ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবো। দক্ষ যুবশক্তি তৈরী যুব উন্নয়ন অধিদপ্তরের মূল লক্ষ। বেসিক ট্রেনিং ছাড়া সে লক্ষে পৌছা সম্ভব নয়। যুব শক্তির কার্যক্রমের ক্ষেত্রে বাংলাদেশ বিশ^ দরবারে ৪র্থ অবস্থানে রয়েছে। সরকার কর্মসংস্থান মূলক বিষয় যেভাবে মহিলাদের জন্য কাজ করছে, উন্নত দেশে পরিণত হতে ২০৪১ সাল লাগবে না। এর আগেই আমরা আমাদের ভিশন বাস্তবায়ন করতে সক্ষম হব। আমাদের দেশের নারীরা অর্ধেকের চেয়েও বেশি। তাই পুরুষের পাশাপাশি নারীদেরকেও উন্নয়ন অগ্রগতিতে কাজ করতে হবে।
উপ-পরিচালক গতকাল মঙ্গলবার বেলা ১১টায় সিলেট নগরীর শিবগঞ্জ লামাপাড়াহমক কেন্দ্রের হল রুমে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে ও যুব উন্নয়ন অধিদফতর সিলেটের সহযোগিতায় ৭ দিনব্যাপি বøক, বাটিক ও বুটিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের উপ-পরিচালক মুহাম্মদ নুরে আলম সিদ্দিক এর সভাপতিত্বে ও এডুকেটর জুবায়েরুল হক এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ.জেড. রওশন জেবীন রুবা, শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের সভাপতি, সিসিক কাউন্সিলর নাজনীন আক্তার কণা, সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরামের সভাপতি যুব সংগঠক আফিকুর রহমান আফিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, প্রশিক্ষক জি.এম ইমরানুল বাহার, বøক-বাটিক প্রশিক্ষক সুফিয়া বেগম প্রমুখ।
অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের প্রশিক্ষণার্থীকে ১টি সেলাই মেশিন প্রদান করা হয়। বিজ্ঞপ্তি
নারীরা সমপর্যায়ে কাজ করলে আমরা ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবো : আলাউদ্দিন
159
previous post
