গাজায় বর্বর আগ্রাসন: নেতানিয়াহুর জনপ্রিয়তায় ভয়াবহ ধস

by News Room

ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর বর্বর আগ্রাসন শুরুর পর থেকে ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জনপ্রিয়তায় ভয়াবহ ধস নেমেছে।

সোমবার ইসরাইলের চ্যানেল-২ তে প্রকাশিত এক জনমত জরিপের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট জানায়, গাজায় স্থল অভিযান শুরুর আগে নেতানিয়াহুর প্রতি ‘সন্তুষ্ট’ ছিল ৮২ ভাগ মানুষ। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে শতকরা ৩৮ ভাগে।

বর্তমানে ৫০ শতাংশ ইসরাইলিই নেতানিয়াহুর প্রতি অসন্তুষ্ট।

‘অপারেশন প্রটেকটিভ এজ’ নামে ইসরাইলি আগ্রাসন শুরুর প্রথম সপ্তাহে নেতানিয়াহুর জনসমর্থন ছিল ৫৭ শতাংশ।

এটা সর্বোচ্চ সীমায় পৌঁছায় গাজায় স্থল অভিযান শুরুর পর। গত ২৩ জুলাই তার জনসমর্থন ছিল ৮২ শতাংশ।

 

গাজায় হামাস যোদ্ধাদের মার খেয়ে ইসরাইলি বাহিনী স্থল অভিযান সমাপ্ত করার পর তার জনসমর্থনে বড় ধরণের ধস নামে। তখন তার সমর্থন ছিল ৬৩ শতাংশ।

 

জেরুজালেম পোস্ট বলছে, হামাসের হামলায় ইসরাইলি হতাহতের সংখ্যা যত বেড়েছে নেতানিয়াহুর সমর্থনও ততই কমেছে।

সর্বশেষ জরিপটি যেদিন প্রকাশ কলা হলো (সোমবার) সেদিনই হামাসের রকেট হামলায় নিহত এক চার বছরের শিশুর শেষকৃত্য সম্পন্ন হয়।

গাজার আশেপাশের ইসরাইলি এলাকার লোকদের প্রতি নেতানিয়াহু সরকার কেমন দায়িত্ব পালন করেছে জানতে চাইলে মাত্র ২৪ শতাংশ বলেছে ভাল। অন্যদিক ৬৮ শতাংশই বলেছে খারাপ

এর আগে আরো চারটি জরিপেও নেতানিয়াহুর জনপ্রিয়তা কমে যাওয়ার চিত্র ফুটে উঠেছে

গাজাকে ইসরাইলি বর্বর বাহিনী ধ্বংসস্তূপে পরিণত করলেও দখলদার বাহিনী এবার পরাজিত হয়েছে বলেই ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে।

ইতোমধ্যেই হামাস যোদ্ধাদের হাতে ৬৪ ইসরাইলি সেনা নিহত এবং চার শতাধিক সেনা আহত হওয়ার কথা স্বীকার করেছে ইসরাইল। তবে হামাসের দাবি, গাজা আগ্রাসনে অন্তত দেড়শ’ ইসরাইলি সেনা নিহত হয়েছে।

 

এছাড়া হামাসের হামলায় ইসরাইলের চার বেসামরিক লোক নিহত হয়েছে।

 

ইসরাইলের অভ্যন্তরে দৈনিক ১০০ এর বেশি রকেট ও মর্টার হামলা চালাচ্ছে হামাস যোদ্ধারা।

 

গত ৮ জুলাই থেকে ইসরাইল গাজার ওপর আগ্রাসন শুরু করে এবং এ পর্যন্ত ইহুদিবাদী সেনাদের বিমান, ট্যাংক ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২,১৩৩ জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১১,০০০ মানুষ আহত হয়েছে।

You may also like

Leave a Comment