132
নানান মানুষ,নানান জনে
বলবে কথা বটে
রং মাখানো,তাদের কথায়
হাজার কথাই রটে!
এমনি অনেক,কথার ভীড়ে
অনেক কিছুই ঘটে-
কেউ বা আবার,রেগে মেগে
যান যে কেবল চটে!
ভাবছি কেবল,ওদের নিয়ে,
নেই কি কোন কাজ?
বেকার সংখ্যা বাড়ছে কেবল
ওরা ফাকিবাজ!
ওরা শুধু,বিজি থাকে
কুৎসা যতো রটাতে-
দিন রাত,পরে থাকে
অঘটন- ঘটাতে!!!
