করোনায় আক্রান্ত বাণিজ্যমন্ত্রী টিপু

by News Room

নিউজ ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার (১৭ জুন) করোনা শনাক্তকরণ পরীক্ষায় তার পজিটিভ এসেছে।

তিনি বুধবারই রাজধানীর এভারকেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালে ভর্তি হবেন বলে নিশ্চিত করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল লতিফ বকশি।

তিনি বলেন, বাণিজ্যমন্ত্রীর আজ করোনা টেস্টে পজেটিভ এসেছে। তাই তিনি আজই এভারকেয়ার হাসপাতালে ভর্তি হবেন।

বাণিজ্যমন্ত্রীকে নিয়ে মোট ১২ সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৯৮ হাজার ৪৮৯ জন। আর এখন পর্যন্ত এ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৩০৫ জন।

You may also like

Leave a Comment