এমপি মোকাব্বির খান করোনায় আক্রান্ত

by News Room

নিজস্ব প্রতিবেদক : সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও গণফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মোকাব্বির খাঁন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ল্যাবে নমুনা পরীক্ষার করা হলে তাঁর রিপোর্ট পজিটিভ আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন এমপির ব্যক্তিগত সহকারী কয়েছ মিয়া। তিনি বলেন, ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন। মানসিক এবং শারীরিকভাবে তিনি সুস্থ রয়েছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
এর আগে সোমবার (১৫ জুন) হঠাৎ করে শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ভর্তি করা হয়।
উল্লেখ্য, একাদশ সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে সিলেট-২ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন মোকাব্বির খান। নির্বাচনে কারচুপি হয়েছে উল্লেখ করে প্রথমদিকে ঐক্যফ্রন্ট সংসদে অংশ না নিলেও তিনিই ঐক্যফ্রন্টের প্রথম এমপি যে সংসদে শপথ নিয়েছিলেন। ২০১৯ সালে তিনি সংসদে শপথ নেন।

You may also like

Leave a Comment