441
আমি ব্যাকুল হয়ে রয়েছি পেতে
গুচ্ছ কদমের ঘ্রাণ
জুড়াবে হৃদয় পেলে তা হাতে
আমারও ক্ষতপ্রাণ।
.
বাদলের দিনে ভিজে একাকার
তপ্ত হৃদয় মন
ছুতে বড় সাধ হয় যে কেবল
নিরালায় প্রতিক্ষন!
.
শ্রাবণে আকূল- হৃদয় ব্যাকুল
ছুতে চায় ঢালিখানি
দেয় যে আমায় -ডালে ডালে দুলে
ফুলগুলি হাতচ্ছানি!
.
যেখানেই ছুটি কদমের ঘ্রাণে
ভরে যায় তণু-মন
ব্যাকুল হয়ে-ছুটা ছুটি করি
দিবা রাত্রিক্ষণ।
.
হৃদয়ে প্লাবণ-ঝড়ো হাওয়া বয়
আখিতে কদম দুলে-
কল্পনাতে চেয়ে দেখি আমি-
গুজেছি খোপায় চুলে!
হঠাৎ যদি আঙ্গিনা আমার
ভরে যেতো ফুলে-ফুলে
ধীর পায়ে হেটে…খুশির আবেশে
আঁচলে নিতাম- সবিই তুলে!
