এয়ারপোর্ট থানার ওসি মঈন উদ্দিন শিপনের ঈদ শুভেচ্ছা

by News Room

শুভেচ্ছা বার্তা: পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে এসএমপির এয়ারপোর্ট থানা এলাকাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ মঈন উদ্দিন শিপন। শুভেচ্ছা বার্তায় বলেন, তিনি শুভেচ্ছা বার্তায় বলেন- পবিত্র ঈদ-উল আযহা সকল সম্মানিত নাগরিকদের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি ও আনন্দ। প্রতিটি মানুষের মধ্যে জাগ্রত হোক মানবতা। তৈরি হোক সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব। একে অন্যের প্রতি আন্তরিকতা ও ভালবাসা পূর্ণ সম্পর্ক থাকুক অনবরত। তিনি বলেন বছর ঘুরে আবার আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদ-উল আযহা। কোরবানির ঈদ। কোরবানি অর্থ ত্যাগ। ক্ষুদ্রতা, নীচতা, অহংকার, স্বার্থপরতা ত্যাগের মাধ্যমে কোরবানির ঈদ সার্থক হয়ে উঠে। ত্যাগের মহিমা উজ্জীবিত হয়ে আমরা মানব কল্যাণে নিজেদের নিয়োজিত করি। সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে ঈদ-উল আযহার আনন্দ ভাগাভাগি করে নিই। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্মার্ট নাগরিক হিসেবে ভূমিকা রাখবেন, নিজে সচেতন থাকবেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বদা সহযোগিতা করবেন সেই প্রত্যাশা।

You may also like

Leave a Comment