ছাতক বাসীকে ব্যবসায়ী আলা উদ্দিনের ঈদ শুভেচ্ছা

by News Room

শুভেচ্ছা বার্তা: পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে দেশে ও প্রবাসে অবস্হানরত সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সুনামগঞ্জ জেলার ছাতক ট্রাক-পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক, মেসার্স সাইফুল্লাহ স্টোন ক্রাশার এর স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আওয়ামীলীগ নেতা আলা উদ্দিন। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তুলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। সৌহার্দ্য-সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত পবিত্র ঈদ-উল আযহা আমাদের মধ্যে গড়ে উঠুক পারস্পারিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলন এবং শান্তিপূর্ণভাবে পালিত হোক পবিত্র ঈদ-উল আযহা। পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করছি।

You may also like

Leave a Comment