এম সি কলেজ ছাত্র মজলিস সভাপতি মাহবুব আলমের উপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে ছাত্রলীগের কিছু সংখ্যক কর্মীরা। এতে ছাত্র মজলিস নেতা মাহবুব আলম আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গতকাল রবিবার কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সভাপতি মাহবুব আলম প্রতিদিনের মতো কলেজ ক্যাম্পাসে যান। দুপুরে কলেজ মসজিদে নামাজ পড়ে বাড়ী ফেরার পথে কলেজ গেটে ছাত্রলীগের কতিপয় কর্মী তাকে ডেকে নিয়ে যায়। তিনি কিছু বুঝে উঠার আগেই জোরপূর্বক ছাত্রনেতা মাহবুবকে কলা ভবনের পেছনে নিয়ে শারীরিক ভাবে তাকে লাঞ্ছিত করে ছাত্রলীগের কর্মীরা। এক পর্যায়ে তাকে একটি কক্ষে আটকে রেখে ব্যাপক মারধোর করা হয়। এতে শরীরে বিভিন্ন স্থানে তার জখম হয়।কক্ষের মধ্যে আটক রেখে হা-ম-লার পাশাপাশি বিভিন্ন প্রশ্ন,মানসিকভাবে টর্চার ও অকথ্য ভাষায় গালি গালাজ করে সন্ত্রাসী চক্র। পরে সাধারণ শিক্ষার্থী ও ছাত্র মজলিসের কর্মীরা তাকে উদ্ধার করে। ছাত্রলীগের অভিযোগ মাহবুব আলম ২ ডিসেম্বর রবিবার সময় টিভির সাথে এক সাক্ষাতকারে ছাত্রলীগ নিয়ে বিষোদগার ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা এ হামলা চালায়। ছাত্র মজলিস সভাপতি মাহবুব আলম ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও তার উপর অতর্কিত হামলার সুষ্ঠু বিচার দাবী করেন।তিনি সময় টিভির সাক্ষাৎ কালে বলেন, সমগ্র ক্যাম্পাস সন্তাসমুক্ত ও অস্ত্রমুক্ত করতে হবে। মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। ক্রিয়াশীল রাজনৈতিক ছাত্র সংগঠন গুলোর সহাবস্থান নিশ্চিত করতে হবে।
উল্লেখ্যঃ ইতোপূর্বে মাহবুব আলম শিক্ষার্থীদের দাবি-দাওয়া নিয়ে আন্দোলন, লিখনি, বক্তৃতা এবং সৃজনশীল আন্দোলনের জন্য আলোচনায় আসেন।
এম সি কলেজে ছাত্র মজলিস সভাপতির উপর হামলা
398
