হবিগঞ্জ প্রতিনিধি: সিলেটের পর এবার হবিগঞ্জে এক জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
তিনি বর্তমানে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আইসোলেশনে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন কেএম মুস্তাফিজুর রহমান।
তিনি বলেন- আজ শনিবার (১১ এপ্রিল) সকালে আসা রিপোর্টে হবিগঞ্জে একজন করোনা রোগী সনাক্ত করা হয়। সে সম্প্রতি নারায়নগঞ্জ থেকে এলাকায় ফিরেছিলেন। গত দুইদিন ধরে তিনি হবিগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশনে ছিলেন। তিনি হবিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
তিনি জানান, শুক্রবার রাতে নারায়ণগঞ্জ থেকে হবিগঞ্জে আসার পথে চেকপোস্ট থেকে পুলিশ তাকে আটক করে হাসপাতালে নিয়ে আসে।
জানা যায়, শুক্রবার (১০ এপ্রিল) নারায়ণগঞ্জ থেকে আসা ৯ জন ও বৃহস্পতিবার (৯ এপ্রিল) আসা আরও ১৬ জনকে খুঁজে বের করেছে পুলিশ। তাদের রাখা হয়েছে হবিগঞ্জ আড়াইশ’ শয্যার আধুনিক জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। এদের মধ্যে ৬ জন নারী ও বাকিরা পুরুষ। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের ল্যাব ইনচার্জ ইমতিয়াজ তুহিন।
