এবার সুনামগঞ্জে করোনা রোগী

by News Room

সিলেট হবিগঞ্জের পর এবার সুনামগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেলো। করোনাভাইরাসে আক্রান্ত এই রোগী একজন নারী। বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১২ এপ্রিল) সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (১১ এপ্রিল) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরীক্ষাগারে সুনামগঞ্জের ওই নারীর নমুনা পরীক্ষা করে তার দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়।

You may also like

Leave a Comment