একতা একাডেমীর বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

by News Room

ডেস্ক রিপোর্টঃ দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার সরিষপুরস্থ একতা একাডেমির বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৩ ফেব্রুয়ারী, বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানের মাঠে একাডেমীর ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মোহাম্মদ এনামুল কবিরে সভাপতিত্বে ও প্রধান শিক্ষক জনাব ইমরানুল হক ইমরানে পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী তরুন সমাজসেবক ও শিক্ষানুরাগী মহিবুর রহমান মকসুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাণুরাগী মইনুল ইসলাম মঞ্জুর ও মোহাম্মদ ইসমাইল আলী। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন একতা একাডেমীর ছাত্র কল্যাণ তহবিলের সভাপতি বশির আহমদ বাবুল, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য, মোঃ শিপলু আহমদ, একতা একাডেমী স্কাউট পরিষদের সদস্য মোঃ জুবেল আহমদ, ন্যাশনাল ওয়েলফেয়ার সোসাইটির যুগ্ন সাধারণ সম্পাদক সুয়েব নেওয়াজ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিস হামিদা বেগম, আজিমা বেগম, সুখী বেগম, আওলাদ হোসেন আলভী, উর্মি বেগম, বদরুল হক প্রমূখ। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্খীবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় অতিথিরা বলেন পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের সুস্থ বিকাশে পরিমিত খেলাধুলাও প্রয়োজন। শারিরিক ও মানসিক ভাবে সুস্থ শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যত।

You may also like

Leave a Comment