উদ্বোধনের কয়েক ঘণ্টা বাকি ব্রাজিলে বিশ্বকাপবিরোধী সংঘর্ষ : সিএনএন’র সাংবাদিক আহত

by News Room
  1. ডেস্ক:ব্রাজিল বিশ্বকাপ উদ্বোধনের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। এর আগেই বিশ্বকাপবিরোধী বিদ্রোহীদের সাথে পুলিশের সংঘর্ষে বাধে। এ সংঘর্ষে সিএনএন’র বারবারা আরবেনিটিডিস নামের এক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন।

    বৃহস্পতিবার দুপুরে ব্রাজিলের সাও পাওলো শহরের রাস্তায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিদ্রোহীদের ওপর কাঁদানে গ্যাস এবং রাবার বুলেট ছুঁড়ে। এ ঘটনায় পুলিশ কমপক্ষে এক বিদ্রোহীকে আটক করেছে বলে জানা গেছে।

    জানা যায়, বিশ্বকাপ ফুটবল উদ্বোধনী অনুষ্ঠানে মাত্র কয়েক ঘন্টা আগে বৃহস্পতিবার দুপুরে ব্রাজিলের সাও পাওলো শহরের রাস্তায় নেমে আসে বিপুল সংখ্যক মানুষ। তারা বিশ্বকাপের বিরোধী শ্লোগান দিতে থাকে এবং স্টেডিয়ামে যাওয়ার রাস্তা অবরোধ করার চেষ্টা করে। এ সময় বিদ্রোহীদের বাধা দিলে তারা পুলিশের উপর হামলা চালায়

You may also like

Leave a Comment