125
নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২০ জুলাই থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে। চলবে ২৪ জুলাই পর্যন্ত। এবার ৫ দিন আগের টিকেট দেয়া হবে। রোববার রেল মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে রেলমন্ত্রী মুজিবুল হক এ কথা জানান।
রেলমন্ত্রী বলেন, আগামী ২৯ জুলাই ঈদ ধরে আগামী ২৪ থেকে ২৮ জুলাই পর্যন্ত টিকেট দেয়া হবে। তিনি বলেন, আগামী ২৭ জুলাই ট্রেনের ফিরতি টিকেট দেয়া হবে।
