আয়েশা মুন্নির কবিতা ‘বিবর্ণ স্পর্শ’

by News Room

বিবর্ণ স্পর্শ

তোমার বিবর্ণ স্পর্শে পাশবিক জাগরণ
নষ্ট চুম্বন…
প্রেম ও ভালবাসায়
অশালীন বৈধতার খোঁজ!
লকলকে পাশবিক জিহ্বায়
তোমার প্রজন্মহীন কুকুরের লালা!
আমি তোমার ভালবাসার দুর্ভিক্ষে
আজ বড়ই বিপন্ন, বিষণ্ন…
আমার মৌলিক ক্ষুধা ও তৃষ্ণায়
তোমার মর্মান্তিক নগ্নতা…
হে সভ্যতা…

তোমার নিতম্বের বহরে আর জন্ম দিওনা
নষ্ট প্রজন্মের…
নষ্ট চেতনার…
নষ্ট মনুষ্যত্বের…
স্বাধীনতা ও ভালোবাসার মহাদুর্যোগে
আমি আজ অত্যাচারিত
অত্যাচারিত বিশ্ব জননী।

You may also like

Leave a Comment