250
অনলাইন ডেস্ক:বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় সংসদ নির্বাচনে একক প্রার্থীকে প্রতিনিধি নির্বাচিত করাকে চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।
গণপ্রতিনিধিত্ব আদেশের ১৯ নম্বর বিধি বাংলাদেশ সংবিধানের ৭, ১১, ২৭, ৩১, ৬৫(২), ১২১, ১২২(১) ধারার সঙ্গে সাংঘর্ষিক কিনা তাও জানতে চাওয়া হয়েছে রিটে।
একই সঙ্গে একক প্রার্থীর ক্ষেত্রে তাকে জনগণ পছন্দ করে কি না এ ব্যাপারে ‘হ্যাঁ/না’ ভোটের ব্যবস্থার জন্যও আবেদন জানানো হয়েছে।
মঙ্গলবার জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান খন্দকার আব্দুস সালামের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান এম এস আজিম সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন দায়ের করেন।আবেদনে মন্ত্রিপরিষদ সচিব, আইন, নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনকে বিবাদী করা হয়েছে।
