আমি আবার আমি হবো:আয়েশা মুন্নি

by News Room
আমি এবার ভীষণ ভালো থাকবো, বাউন্ডুলে।
মুছে দিবো অভিমানের দেয়ালের ধূলো পড়া স্মৃতি।
অবহেলার রঙিন চাদরে মুড়ে পোস্টারে পোস্টারে ঢেকে দিবো কষ্টের সেই দেয়াল।
যেন স্পষ্ট দেখা যায় তোমার মিথ্যা আশ্বাসের আঁকিবুঁকির সোপান।
আমি সব ভুলে যাবো ভীষণ ভাবে…
মুছে দিবো তোমার নামের উচ্ছ্বলতা
চির পরিতাপে।
আমি তোমার কাছে চেয়েছিলাম একটা চকচকে রোদ্দুর সকাল
টলটলে জলে পদ্মফুল, যে নরম রোদে নেতিয়ে পড়ে নিশ্চিন্তে।
চেয়েছিলাম সেই সহজ জীবনের ধারাপাত।
ভুঁইচাপার মতো সামান্য যত্নে বেঁচে থাকা…
তোমাকে ভালোবেসে হতে চেয়েছি বিদূষিত,
হতে হয়েছি চন্দ্রমুখী, বিনোদিনী, হৈমন্তী।
আমি চেয়েছিলাম পার্বতীর অহংকারে অহংকারী হতে।
তাই-
যে মরিচিকা ভালোবেসে ভুলেছি নিজেকে,ভুলেছি সবকিছু…
তা ছুড়ে ফেলে দিয়ে আমি আবার আমি হবো।

You may also like

Leave a Comment