আমার লাশের খবর বন্ধু শুনবে একদিন জানি,কাঁদবে সবাই ফেলবে শুধু দু’নয়নের পানি (২)

by News Room

গোলজার আহমদ হেলাল; আমি যখন প্রাইমারী শেষ করে হাই স্কুলে যাই,তখন খুব ছোট ছিলাম, বয়স এবং সাইজে।৩বছর বয়সে class one complete করি।১৩ বছরে মেট্রিক পাস করি।১ম শ্রেণী থেকে ১০ম শ্রেণী ,প্রতিটি class এ 1st হই,মানে 1st Boy ছিলাম। বিভিন্ন সরকারী, বেসরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান থেকে স্কলার্শীপও পাই।

বিভিন্ন ক্লাসে বিভিন্ন পাঠ্য বিষয়ে ভাল নম্বর পেতাম।বিশেষ করে অংক ও বিজ্ঞানে শতকরা ৯৯ ভাগ ।

আমাদের বাড়ী থেকে দরবস্ত হাই স্কুল (সেন্ট্রাল জৈন্তা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়) অনেক দূর হওয়ার পরও সেখানে ভর্তি হই,ভাল প্রতিষ্ঠানে-নামকরা স্কুলে পড়াশোনার জন্যে।সকাল ৭টায় বাড়ী থেকে রওয়ানা দিতাম,সকাল ১০টায় class ধরতে।বিকালে class শেষ করে বাড়ী ফিরতে সন্ধ্যা, কোন- কোনদিন রাতও হয়ে যেত। সেদিকে আম্মু বাড়ীতে অপেক্ষা করে রাস্তায় আমাকে খূঁজতে বের হতেন।

আমি বাড়ী ফিরে খাওয়া শেষ করে ঘুুমিয়ে পড়তাম।২/৩ঘন্টা পর ঘুম থেকে জাগতাম।তারপর সারারাত পড়াশোনা চালিয়ে যেতাম।এমন কি সকালে স্কুলে যাওয়ার পূর্ব পর্যন্ত।আমার শ্রদ্ধেয় মা জননী সারাটি রাত আমার পাশে বসে থাকতেন।

লেখক:নির্বাহী সম্পাদক-দৈনিক আলোকিত সিলেট।
সহ-সভাপতি:সিলেট অনলাইন প্রেসক্লাব।

You may also like

Leave a Comment