আফগানিস্তানে প্রথম নারী আইনজীবী

by News Room

সিলেটের খবর ডেস্ক:আফগানিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে একজন নারী নাম লেখিয়েছেন। মঙ্গলবার আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি ওই আইনজীবীর নাম মনোনীত করেন।

সংবাদ সংস্থা এপির খবর অনুযায়ী, আফগানিস্তানের জজ এসোসিয়েশনের প্রধান আনিসা রসুলিকে সুপ্রিমকোর্টের নয় সদস্যের একটি ব্যাঞ্চের জন্য তার নাম ঘোষণা করা হয়। তবে সিদ্ধান্তটির বিপক্ষে ইসলামপন্থী একটি গ্রুপ প্রতিবাদ জানিয়েছে।

বিষয়টি নিয়ে দেশটির নারীবাদীদের সঙ্গে আলাপকালে আফাগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেন, এ বিষয়টি ভেবে ভালো লাগছে আফগানিস্তানের ইতিহাসে আমিই প্রথম সুপ্রিমকোর্টের একজন নারী আইনজীবী নির্ধারণ করতে পেরেছি।

তিনি বলেন, সুপ্রিম কোর্টের নারী আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত আদালতের নীতি বিরোধী নয়। আর বিষয়টি নিয়ে আমি ইসলামিক স্কলারদের সঙ্গেও আলোচনা করেছি। তিনি আফগান প্রশাসনে আরো অধিক পরিমাণে নারীর অংশগ্রহণ কামনা করেন বলেও জানিয়েছেন।

উল্লেখ্য, আনিসা রসুলিকে তার কাজ শুরু করতে আফগান পার্লামেন্টের অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে।

You may also like

Leave a Comment