মনজুর আহমদ, গোয়াইনঘাট,-থেকেঃ সিলেটের জাফলং পিয়াইন নদী এলাকায় অবৈধ পন্থায় পাথর উত্তোলন বন্ধ করতে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনার সময় জাফলং চা-বাগানের শ্রমিকদের সাথে বোমা মেশিন সংশ্লিষ্ট মালিক-শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। পরিবেশ অধিদপ্তরের সহায়তায় গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাহ উদ্দিনের নেতৃত্বে মঙ্গলবার দুপুরে এই অভিযান চলে। অভিযান চলাকালীন সময় পিয়াইন নদীর তীরবর্তী জাফলং চা-বাগান এলাকায় ১৪টি বোমা মেশিনের সরঞ্জাম ধ্বংস করা হয়। এসময় পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিদর্শক পারভেজ আহমেদ, পুর্ব জাফলং ইউপি চেয়ারম্যান হামিদুল হক ভুইয়া বাবুল, তামাবিল ক্যাম্প কমান্ডার সুবেদার নুর, এস আই জাকির হোসেন, ইউপি সদস্য আরব আলী, আব্দুর রহমান, সারভেন মাহালীসহ পুলিশ, বিজিবি ও আনসার ভিডিপির অর্ধ-শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
স্থানীয় ও প্রতদর্শী সুত্রে জানাযায়, জাফলং চা-বাগানের তীরবর্তী নদী থেকে অবৈধ পন্থায় বোমা মেশিন ধারা পাথর উত্তোলণ বন্ধ করতে গতকাল সকাল থেকে চা-বাগানের কয়েক শতাধিক নারী-পুরুষ (চা শ্রমিক) সংঘবদ্ধ হয়ে পাথর উত্তোলণে ব্যাবহৃত বোমা মেশিনের সরঞ্জাম ধ্বংস ও চা-বাগানের জায়গায় গড়ে উঠা প্রায় ১০টি দোকানে ভাংচুর ও অগ্নি সংযোগ করে। এসময় বিক্ষোব্ধ শ্রমিকরা দুটি পেলুডারেও ভাংচুর চালায়। পূর্ব নির্ধারিত টাস্কফোর্সের প্রতিনিধি দলের সদস্যরা
দুপুর ১২টায় ঘটনা স্থলে আসে। অভিযান শেষে টাস্কফোর্স টিম ঘটনাস্থল ত্যাগ করার সময় বোমা মেশিনে কর্মরত শ্রমিক ও চা-বাগানের শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলা কালে পুর্ব জাফলং ইউপি চেয়ারম্যান হামিদুল হক ভুইয়া বাবুল, বোমা মেশিন সংশ্লিষ্ট শ্রমিক হেলাল, ফয়জুল, ইয়াকুব, মনির, মফিজ, করিম, শাহনুর, সেলিম, মুসা মিয়া ও চা শ্রমিক ভুট্টো, মেঘনাথ, বাবই, অগ্নী রাণী, বেলো রাণীসহ উভয় পক্ষের অন্তত ২০জন আহত হন। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাহ উদ্দিন জানান জাফলং এর পিয়াইন নদী ও তদসংলগ্ন এলাকা থেকে অবৈধ পন্থায় পাথর উত্তোলনের সংবাদ পেয়ে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ পন্থায় পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ১৪ টি বোমা মেশিনের সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। অভিযান শেষে চা-শ্রমিক ও বোমা মেশিনে কর্মরত শ্রমিকদের মাঝে সংঘর্ষ ঘটলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছুরে।
জাফলং পিয়াইন নদীতে টাস্কফোর্সের অভিযান; চা-শ্রমিক ও বোমা শ্রমিকদের মাঝে সংঘর্ষ, আহত ২৫, পুলিশের ফাঁকা গুলি ১৪টি বোমা মেশিন ও ১০ টি দোকান ঘর ধ্বংস
270
previous post
