অসীম অনুভূতি:আয়েশা মুন্নি

by News Room
সূর্যজ্বলা প্রভাতের
সোনাঝরা রোদে
শেষ বিকেলে কিশোরী
মেঘের কান্না দেখে
বেদনাদের বিসর্জন দেই।
গোধূলি রংয়ে বিরহে
কাতর অবহেলারা
চোখের কোলে জমায়
অশ্রুর নীল জল।
গেরুয়া লাল আকাশে
বির্বণ ধূসর রংয়ের
ছড়াছড়িতে
বৈরি হাওয়া ও তিরষ্কার
করে নির্লজ্জ হাসিতে।
ইতিহাসের গভীর অরন্যে
দামাল বাতাস তরঙ্গে
আবেগ অনুভূতির
সংমিশ্রণে
জোড়াতালির জীবন নাট্যে
অধরা স্বপ্ন বির্সজন দিয়ে —
ঝলমলে মেঘমুক্ত আকাশে
ক্লান্তিহীন উড়ে বেড়ানো
পারিযায়ী পাখি আমি।
বই – আবছায়ার অন্তরালে

You may also like

Leave a Comment