অসহায় মেধাবী শিক্ষার্থীদের পাশে অগ্রদূত ছাত্র পরিষদ অগ্রদূত ছাত্র পরিষদ, সিলেট এর অর্থায়নে (১৪ জানুয়ারি) রোজ বৃহস্পতিবার গরীব-অসহায় মেধাবী শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক ২০২১ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণির ১০ জন গরীব-অসহায় ছাত্র-ছাত্রীদের অগ্রদূত ছাত্র পরিষদ তাদের নিজের অর্থায়নে ভর্তি করিয়ে দেয় সেই সাথে তাদের মাসিক বেতন মওফুক করিয়ে দেয়ার জন্য স্কুলের প্রতি আবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিরাজ উদ্দিন আহমদ একডেমির ম্যানেজিং কমিটির সদস্য জনাব আব্দুল কাদের সাদেক,প্রিন্সিপাল বেলাল আহমদ, সহকারী শিক্ষক সফির আহমদ কামাল,সহকারী শিক্ষক রুহুল আমিন, সহকারী শিক্ষক মাওঃ শামিম আহমদ অগ্রদূত ছাত্র পরিষদ,সিলেট এর সভাপতি কাবিল আহমদ ইমন, সহ-সভাপতি আব্দুল রাবু,সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজাদ,সাংগঠনিক সম্পাদক আব্দুর রব জাহিদ, সহ-অফিস সম্পাদক হামিদুর রহমান , অর্থ সম্পাদক ইয়াসিন আরাফাত ও প্রমুখ। সূর্য প্রতিদিন নতুন দিনের বার্তা নিয়ে আমাদের মাঝে হাজির হচ্ছে।
আমাদের তরুণেরা সেই নতুন দিনের বাহক। স্বপ্নের সাথে যাঁদের নিরন্তর ছুটে চলা, বুকে দেশপ্রেম আর মানুষের জন্য কিছু করার ইচ্ছে, তারাই নতুন দিনের স্মারক হয়ে বদলে দিচ্ছে আমাদের এই দেশকে।মেধাবীদের সন্ধানে আমাদের অগ্রযাত্রা এই শ্লোগান কে সামনে রেখে অগ্রদূত ছাত্র পরিষদ,সিলেট এগিয়ে যাচ্ছে। আলো ছড়াবে গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে, হাসি ফুটবে তাদের বাবা-মার মুখে। বিজ্ঞপ্তি
