অল্পের জন্য রক্ষা পেলেন মজীনা

by News Room

ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা সড়ক দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন।

শুক্রবার সকাল ১০টার দিকে গাজীপুরের কাপাসিয়া উপজেলার লোহাদী গ্রামে সৌরশক্তি উৎপাদনকারী প্রতিষ্ঠান সোলারিক কোম্পানির সোলার ন্যানো গ্রিড কে-১ প্রকল্পের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম পরিদর্শনে যাওয়ার পথে এই দুর্ঘটনার কবলে পড়েন মজীনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মজীনাকে বহনকারী গাড়িটি কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়ক থেকে ইট বিছানো রাস্তায় প্রবেশ করার পর স্থানীয় লোহাদী উচ্চ বিদ্যালয়ের পাশে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে হেলে পড়ে। অন্তত ১০ ফুট নিচু পুকুরের পানিতে পড়ার আগেই চালকের উপস্থিত বুদ্ধিমত্তায় গাড়িটি আটকে যায়।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহসান উল্লাহ জানান, গাড়িটি রাস্তায় কাত হয়ে গেলে মজীনা গাড়ি থেকে নেমে আসেন। মজীনাসহ গাড়িতে সব যাত্রীই সুস্থ রয়েছেন।

এদিকে, গাড়িটি উদ্ধারের জন্য ঘটনাস্থলে রেকার পাঠানো হয়েছে এবং দুর্ঘটনার পরে বিকল্প উপায়ে মজীনা বিদ্যুৎ উৎপাদন কারখানাটি পরিদর্শনও করেছেন।

You may also like

Leave a Comment