অবরুদ্ধ গাজায় ইসরাইলের স্থল অভিযানে ত্রিমুখী হামলা, নিহত ২৩

by News Room

নিউজ ডেস্ক: অবরুদ্ধ গাজায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর স্থল অভিযানে শুক্রবার ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।  খবর রয়টার্স’র।

বৃহস্পতিবার রাতে ১৮ লাখ বাসিন্দার শহর গাজায় স্থল অভিযান শুরু করে ইসরাইলি সামরিক বাহিনী।

স্থল অভিযানের শুরুতেই এক ইসরাইলি সেনা নিহত হয়েছে বল স্বীকার করেছে ইসরাইল।

হামাসের কথিত যোদ্ধাদের টার্গেট করে শুক্রবার ইসরাইলি পদাতিক বাহিনী ট্যাঙ্ক ব্যবহার করে কামানের গোলা নিক্ষেপ করেছে।

একই সময় ভূমধ্যসাগর থেকে ইসরাইলি গানবোট থেকে বোমা ও ট্রেসাল শেল নিক্ষেপ করা হয়। এ সময় গাজা সীমান্তে হেলিকপ্টার দিয়েও হামলা চালায় ইসরাইলিরা।

জবাবে ইসরাইলের আশদুদ ও আশকেলন শহর লক্ষ্য করে রকেট ছুঁড়েছে হামাস যোদ্ধারা।

ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রি. জেনারেল মতি আলমোজ দম্ভ করে বলেন, ‘আমরা অত্যন্ত শক্তিশালী গোলাবারুদ ও কামান ব্যবহার করছি।’

হামাসের সুরঙ্গ, অস্ত্রের গুদাম লক্ষ্য করে এসব হামলা চালানো হবে বলে দাবি করেছে ইসরাইল।

হামাসের মুখপাত্র সামি আবু জুহরি সতর্ক করে দিয়ে বলেছেন, এ নির্বোধ কাণ্ডের জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে চরম পরিণতি ভোগ করতে হবে।

গত ৮ জুলাই গাজায় ইসরাইলের বর্বর আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত আড়াইশ’র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগ নারী ও শিশুসহ বেসামরিক লোক।

You may also like

Leave a Comment