নিউজ ডেস্ক: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৫ যাটেলিয়নের সদর দপ্তরের সাত কোটি টাকা মূল্যের মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে। শুক্রবার এসব মাদক আনুষ্ঠনিকভাবে ধ্বংস করা হয়। বিজিব ৫ ও ৪১ ব্যাটেলিয়ানের চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করেছিল। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি’র মহা পরিচালক মেজর জেনারেল আজিজ আহমদ।
বিজিবি ৫ ব্যাটেলিয়নের উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে ছিল বিভিন্ন প্রকার মদ ৪২ হাজার ১৫৭ বোতল মদ, বিয়ার ৭ হাজার ১৭ বোতল, ফেনসিডিল ৭৭২ বোতল, জেন্সিডিল সিরাপ ১৭ বোতল, বাংলা মদ ৩২৮ লিটার ও গাঁজা ১২ কেটি ২০০ গ্রাম। উদ্ধারকৃত এই মাদকের মূল্য ৬ কোটি ৫৪ লাখ ৪৬ হাজার ৭৫০ টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে।
এছাড়া বিজিবি ৪১ ব্যাটেলিয়নের উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে ছিল বিভিন্ন প্রকার মদ ১ হাজার ৩৫৬ বোতল মদ, বিয়ার ২ হাজার ১৮৮ বোতল। উদ্ধারকৃত এই মাদকের মূল্য ২৯ লাখ ৯ হাজার ২০০ টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে।
বিজিবি ৫ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল সৈয়দ মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিজিবি উত্তর-পূর্ব রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আনিছুর রহমান, সেক্টর কমান্ডার কর্নেল মো. জামাল মাহমুদ সিদ্দিক, সিলেটের জেলা প্রশাসক শহীদুল ইসলাম, পুলিশ সুপার নূলে আলম মিনা প্রমুখ।
