403
বিচ্ছুরিত আগুনের স্ফুলিঙ্গ দেখে
শ্মশানের পোড়া গন্ধ শুকে শুকে
জেগে আছে আমার ব্যাকুল হৃদয়,
আদি অন্তহীন মহাকাল।
আমি আমার এ বুকে
শ্মশান কিংবা গোরস্থান চাই না,
দগদগে ক্ষতের জ্বালা আর চাই না…
আমি তোমার সবটুকু অধিকার চাই।
ভালবাসার পথে হেঁটে হেঁটে
আমি কিংবদন্তী হতে চাই।
প্রতীকী প্রেমের গীতাঞ্জলি চাই না
আমি শুধু অমিয় ভালবাসা চাই।
যে পথ তোমার গন্তব্যহীন
আমি সে পথে হাঁটতে চাই না…
শুদ্ধ হও, শুদ্ধতা চাই
স্বর্গীয় আশীর্বাদে তুমি শুধু পরিশুদ্ধ হও।
বই – রঙিন রোদচশমা
