ছড়ায় ছড়ায় গল্প – জান্নাতুল শুভ্রা মনি

by News Room

এই যুগেরই ভালোবাসার
আরেকটা নাম প্রেম
প্রেমিকরা আজ রং বেরঙের
লাগায় চোখে ফ্রেম !

এই যুগেরই – প্রেমিক দের
“লাভার” থাকে হাজার যেন এটা শাড়ি কিংবা
কসমেটিকস এর বাজার।

এক প্রেমিকায় আজ যে তাদের
মন ভরেনা কভু
আদর – স্নেহ– ভালোবাসা
বিলায় যদি তবু!

তারা কেবল – প্রেমিকাকে
চোখের জলে বাসায়
ক্ষনে – ক্ষনে – মিথ্যে আশায়
স্বপ্ন – সুখে হাসায়! এই যুগেরই – প্রেমিকরা সব
শকুন – চিলের মতো
অনায়াসে – প্রেমিকার – ই
হৃদয় করে ক্ষত!

প্রেমটা যদি – হয় পুরনো
মন ভরে না আর
খুঁজে – ফেরে সুন্দরী এক
নতুন প্রেমিকার

নতুন পেয়ে পুরান কে সে
করে অবহেলা!
এমনই করে– একেরে পর এক
হয় যে শুরু খেলা ! প্রেমিক তখন – মথ্যা বলে
পুরান প্রেমিকাকে
হাজার রকম – কাজে বিজি
থাকতে হয় যে তাকে।

তাকে ছাড়া কোন কাজই
মোটেও যে হয়না
তাইতো সে যে ফোনে ফোনে
কথা তো কয়না

আসল কথা, তখন প্রেমিক
আনেক বিজি ই থাকে
কারন, নতুন সিমে কলটা যে দেয়
নতুন প্রেমিকাকে ! নতুন প্রেমের – আমেজ নিয়ে
প্রেমিক ভাসে সুখে
ঐ দিকে তার – পুরান প্রেম
অশ্রু ঝরায় চোখে !

সত্যিকারের প্রেমিকাকে
নিত্য সে দেয় ফাঁকি
তাই প্রেমিকা – খোদার দ্বারে
করে ডাকা – ডাকি !

খোদার দ্বারে – দুহাত তোলে
ভুলের, পরিতাপে !
তীব্র ব্যথার – কম্পনে তার
খোদার আরশ কাঁপে ! এর কিছুদিন পর
প্রেমিক দেখে পার্কে বসে
নতুন প্রেমিকা
সাথে নিয়ে – অন্য পুরুষ
খাচ্ছে বাদাম – চা !

দৃশ্য দেখে – রেগে মেঘে
সামনে হাজির হলো
কেন বলো .. আমায়
জানতে চাই তা বলো ?!!!

রেগে গিয়ে বলল তাকে
নতুন প্রেমিকা
তোর সাথে – টাইম পাস করছি
এখান থেকে যা! দেখলি কেমনে – তোকে আমি
রিয়েল ভালোবাসি ?
গাঁধা একাটা – ভাবতেই আমার
পাচ্ছে কেবল হাসি !

আর কোন দিন – আমি যেন
তোকে দেখি না !
ভাগ ! বলছি ! এক্ষনি তুই
এখান থেকে যা!

প্রেমিক তখন – ভাবছে যে তার
পুরান প্রেমিকাকে !
লোভের বশে ঠকিয়ে ছিল
বিনা দোষে তাকে ! যা হয়েছে সবই যে তার
চরম পাপের ফল !
ভাবছে যতোই পুরান কথা
আসছে চোখে জল !

হায় ! হায় ! হায় ! হায়রে কপাল
একি করিলাম !
পাপ করেছি – জেনে শুনে
তাই তো মরিলাম !

প্রেমিক ভাবছে বলবে যে তার
রিয়েল প্রেমিকাকে
ক্ষমা করো, পায়ে ধরি
কেবল আমাকে ! তোমায় ছেড়ে আর জীবনে
আমি যাবনা
তোমার মতো রিয়েল মেয়ে
কোথাও পাবো না !

অভিমানে অশ্রু ঝরে
পুরান প্রেমিকার !
তাই অশ্রু মুছে আচল দিয়ে
কেবল ই বার বার !

অশ্রু মুছে – শান্ত হয়ে
ঊঠল প্রেমিকা
আমায় ছেড়ে জানি সবই
লাগবে ফাঁকা ! ফাঁকা !

আমি তোমায় -রিয়েল ভাবেই
ভালোবেসেছি
তাইতো তোমায় ÿমা করে
ছুটে এসেছি ! আমি তোমায় ঠকাইনি,
কিন্তু তুমি ঠকালে
শোকের করো, ভালোবেসে
জুঠেছে যে, তোমার কপালে !!


You may also like

Leave a Comment