হিটলারি পন্থা অবলম্বন করছে সরকার: এমাজউদ্দিন

by News Room

নিউজ ডেস্ক:  ‘হিটলারি পন্থা’ অবলম্বন করে আন্দোলন দমনের নামে সরকার ক্ষমতায় টিকে চাচ্ছে বলে মন্তব্য করেছন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য  অধাপক ড. এমাজ উদ্দিন আহমদ।
তিনি বলেন, “হিটলার যেমন এক নায়কতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিরোধীদের দমনের জন্য অত্যাচার নিপীড়ণ চালিয়েছিলো,  তেমনিভাবে বর্তমান সরকারও বিরোধীদের দমনে হিটলারি পন্থা অবলম্বন করছে।”শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গনে  ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা ফেডারেল সাংবাদিক ইউনিয়ন(একাংশ) আয়োজিত ‘গণমাধ্যমের স্বাধীনতা ফিরেয়ে দেয়া সহ ৭ দফা দাবিতে’ অবস্থান কর্মসূচিতে  তিনি এসব কথা বলেন।

অবস্থানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক রুহুল আমিন গাজী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ প্রমুখ।

এমাজউদ্দিন আরো বলেন, “গণতান্ত্রিকভাবে নির্বাচিত হওয়ার নাম করে সরকার দেশে একদলীয় ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার দিকে যাচ্ছে। হিটলার-মুসোলিনীও এই শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন। যেখানে কথা বলা, চলাফেরার স্বাধীনতা ছিল না। দেশ যদি এভাবে চলতে থাকে তাহলে হয়তো একদিন দেখবো দেশের স্বাধীনতাও নেই।”

তিনি বলেন, “যে মহিলা (খালেদা জিয়া) সৈরাচারের কবল থেকে গণতন্ত্র পূণঃপ্রতিষ্ঠিত করেছিলেন, তাকে আজ অবরুদ্ধ করে রাখা হয়েছে। তিনি কিভাবে আছেন, কেমন আছেন আমরা জানি না।তিনি হয়তো অন্তরীণ বা অবরুদ্ধ অবস্থায় আছেন।”

You may also like

Leave a Comment