সরকার সমর্থকদের হরতালে সিলেট থেকে ছেড়ে যায়নি বাস-ট্রেন – See more

by News Room
সিলেটের খবর ডেস্ক:সরকার সমর্থক মটর শ্রমিকলীগের ডাকা হরতালের কারণে সিলেট থেকে দুরপাল্লার সব বাস ও ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন সংশ্লিষ্টরা। শনিবার সকাল সিলেট কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি কোন বাস। সিডিউল বিপর্যয়ের অজুহাতে ট্রেন চলাচলও বন্ধ রয়েছে।বাস ও ট্রেন চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা। শনিবার সকালে অনেককে বাস কাউন্টার ও রেলওয়ে স্টেশনে গিয়ে টিকেট না পেয়ে হতাশ হতে দেখা গেছে। উপায়ান্তর না পেয়ে তারা বাড়ি ফিরতে হয়েছে।

এদিকে, সিলেট থেকে ঢাকাগামী উপবন সকাল ৮টায় ছাড়ার কথা থাকলেও সিডিউল বিপর্যয়ের কারনে আপাতত স্থগিত করেছে রেল কর্তৃপক্ষ।

সিলেট রেলওয়ে স্টেশনের মাস্টার মুহিবুর রহমান জানান, সিডিউল বিপর্যয়ের কারনে ট্রেন ছাড়তে দেরি হচ্ছে। তবে কবে ট্রেন ছাড়বে এ বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।

You may also like

Leave a Comment