বিনোদন ডেস্ক:পপ গায়িকা মাইলি সাইরাস টোয়াইলাইট খ্যাত অভিনেতা কেলান লুটয্-এর সঙ্গে নাকি গোপন অভিসারে গেছেন। যে কিনা মাইলির সাবেক প্রেমিক লিয়াম হেমস্ওর্থ-এরও একজন কাছের বন্ধু। খবর জানিয়েছে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া।
২৮ বছর বয়সী এই অভিনেতা জানিয়েছেন, ডিসেম্বরের শুরুতে তিনি এ বছরের অন্যতম সেরা অ্যালবাম ‘ব্যাঙ্গার্জ’-খ্যাত ২১ বছর বয়সী গায়িকা মাইলির কাছে গিয়েছিলেন।
সূত্রটি বলছে, তারা একসঙ্গে রাত যাপন করেছেন এবং পরের দিনও তারা একসঙ্গে ছিলেন। এবং তাদের এই অভিসার ছিলো নাকি খুবই উপভোগ্য।
এমনকি ডিসেম্বরের ১৭ তারিখে একটি প্রমোদ-ভ্রমনের জন্যেও মাইলি আমন্ত্রন জানান কেলানকে। আয়োজনটি ছিল মিয়ামি থেকে বাহামা যাওয়ার।
সূত্রটি আরও জানায়, ‘এটা নিয়ে তারা বিচলিত নয় যে, সে লিয়ামের বন্ধু ছিলো। আর, তারা একে-অন্যেও সঙ্গ দারুন উপভোগ করেন’।মাইলি সাইরাস এবং তার সাবেক প্রেমিক লিয়াম হেমস্ওর্থ গত তিন বছর একসাথে থাকার পরে এ বছরের সেপ্টেম্বরে তারা আলাদা হয়ে যান।
