পাগল হাসানের মৃত্যুতে ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের শোক

by News Room

ডেস্ক নিউজ: দেশের জনপ্রিয় সংগীত শিল্পী, গীতিকার ও সুরকার, সুনামগঞ্জের কৃতি সন্তান মতিউর রহমান হাসান (পাগল হাসান) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি তানভীর আহমদ জাকির ও সাধারণ সম্পাদক ফজলুল করিম সুমন। নেতৃবৃন্দ মতিউর রহমান হাসান (পাগল হাসান) এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ছাতক উপজেলার সুরমা সেতুর টোল প্লাজার পাশে সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন মতিউর রহমান হাসান।

You may also like

Leave a Comment