ডেস্ক নিউজ: সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি তানভীর আহমদ জাকির ও সাধারণ সম্পাদক ফজলুল করিম সুমন। শুক্রবার (১৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। শুভেচ্ছা বার্তায় নবনির্বাচিত নেতৃবৃন্দের হাত ধরে সিলেট প্রেসক্লাব আরও বহুদূর এগিয়ে যাবে সেই প্রত্যাশা ব্যাক্ত করেছেন।
উল্লেখ্য, এবারের নির্বাচনে ক্লাবটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইকরামুল কবির ইকু। সহসভাপতি নির্বাচিত হয়েছেন খালেদ আহমদ ও বাপ্পা ঘোষ চৌধুরী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম, সহসাধারণ সম্পাদক শুয়াইবুল ইসলাম, কোষাধ্যক্ষ আনিস রহমান, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আব্দুল মজিদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ ও ৩ নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন শেখ আশরাফুল ইসলাম নাসির, আব্দুর রাজ্জাক ও সুনীল সিংহ।
