সোমবার সিলেটের পূর্ব জিন্দাবাজার সিলমার্ট কমপ্লেক্সের ৩য় তলায় সুপরিসর অফিস নিয়ে গেইটওয়ে ইন্টারন্যাশনাল এর নতুন অফিসের যাত্রা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরেইন এডমিশন অ্যান্ড কেরিয়ার ডেভেলপমেন্ট কনসালটেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাকড- ক্যাব) সিলেট জোন এর সভাপতি মোঃ ফেরদৌস আলম, সাধারণ সম্পাদক মো: আবু তায়েব দিপু, যুগ্ম সম্পাদক-১ পলাশ চক্রবর্তী, নির্বাহী সদস্য মোঃ সুমন আহমেদ, সদস্য ইঞ্জিনিয়ার মোঃ জসিম উদ্দিন সিদ্দিকী, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুগান্তর (সিলেট ব্যুরো) এর স্টাফ মোহাম্মদ আব্দুর রশীদ রেনু, এখন টেলিভিশন এর সংবাকর্মী শাহ রাকিবুল হাসান রাফি, ক্যামেরাপার্সন অনিল পাল, ছাতক সোস্যাল ফোরাম এর সাধারণ সম্পাদক হাফিজ আহমেদ, সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী জি.আর দোদুল আহমেদ, নির্মলেন্দু সরকার কল্লোল, সৌরভ তালুকদার, এটিএম তারেক, শামীম আহমদসহ গণ্যমান্য অতিথিবৃন্দ, পরিবার-পরিজন এবং শুভাকাঙ্ক্ষীরা।
উল্লেখ্য গেইটওয়ে ইন্টারন্যাশনাল এর প্রথম শাখা অফিস সিলেটের সুপরিচিত রাজা ম্যানশনের দ্বিতীয় তলায় ৪ বছর যাবৎ সেবা প্রদান করে আসছে।
ইউকে, ইউএসএ, কানাডা ও ইউরোপের স্টুডেন্ট ভিসা প্রসেসিং, ভিজিট ভিসা প্রসেসিং, ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং, এয়ার টিকেটিং, কনসাল্টেশন সার্ভিস নিয়ে দীর্ঘদিন থেকে কাজ করে আসছে গেইটওয়ে ইন্টারন্যাশনাল।
গেইটওয়ে ইন্টারন্যাশনাল এর সিইও এবং ফাউন্ডার গোলাম নবি মিল্টন জানান ‘ক্লায়েন্টদের চাহিদা এবং সুবিধার কথা মাথায় রেখে আরো একটি শাখা প্রতিষ্ঠান এর যাত্রা শুরু করা হয়েছে।নতুন শাখা অফিসে সবাই আরো ভালো সার্ভিস নিয়ে নিজেদের স্বপ্ন পূরণ করতে পারবেন’।
নতুন এ যাত্রায় সকলকে পাশে নিয়ে সুন্দর আগামীর প্রত্যাশা করেন গেইটওয়ে ইন্টারন্যাশনাল এর কো-ফাউন্ডার মুহাম্মদ নাসির উদ্দিন।
