ডেক্স নিউজ: কাউন্সিল অব কনজিউমার রাইটস(সি আর বি) বাংলাদেশ ছাতক উপজেলা শাখার দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৬ জুন) বিকালে উপজেলার ধারন বাজারে অস্থায়ী কার্যালয়ে ইমাম উদ্দিন মামুনের পরিচালনায়, সদ্য বিদায়ী সভাপতি হাফিজ মোশাহিদ আলীর সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির অনুমোদনক্রমে মোঃ আতাউল মগনীকে সভাপতি, মোঃ আবদুর রহমান রাজুকে সিনিয়র সহ-সভাপতি, মো: ইমাদ উদ্দিন মামুনকে সাধারন সম্পাদক, সৈয়দ জুমেল হোসেন কে অর্থ সম্পাদক করে ছাতক উপজেলা কমিটি গঠন করা হয়। আগামী দশ কার্য দিবসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করার জন্য বলা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী। প্রধান বক্তা ছিলেন, কাউন্সিল অব কনজিউমার রাইটস সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাকিম ফারুক আহমেদ নোমান, বিশেষ অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের মেম্বার হেলাল উদ্দিন, ধারণবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল ওয়াহাব হিরন। কনজিউমার রাইটস বাংলাদেশ ছাতক উপজেলা শাখার নবনির্বাচিত কমিটি কে অভিনন্দন জানিয়েছেন, ছাতক দোয়ারা উন্নয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, ছাতক দোয়ারা উন্নয়ন পরিষদের সেক্রেটারি এডভোকেট রেজাউল করিম তালুকদার, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান, ছাতক প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক আনোয়ার হুসেন রনি, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম হিরন, কনজিউমার রাইটস বাংলাদেশ সি আর বি সিলেট বিভাগীয় শাখার সভাপতি ডাঃ ফারুক আহমেদ নোমান, ছাতক ইসলামিক সোসাইটির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা জালাল উদ্দিন, ছাতক সরকারি কলেজের অর্থ নীতির প্রভাষক আব্দুল হামিদ, ১নং ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল, মাওলানা ভাসানী অনুসারী পরিষদ সুনামগঞ্জ জেলা সভাপতি আমিনুল ইসলাম বকুল, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক আব্দুল হাই আযাদ, গোবিন্দগঞ্জ সৈয়দের গাও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন, বর্তমান প্যানেল চেয়ারম্যান বিলাল আহমদ (মেম্বার), অধিকার আদায়ের সংগঠন জাগ্রত ছাতক বাসির সদস্য সচিব সমাজ সেবক নজমুল হোসেন, হিউম্যান রাইটস হেলথ এন্ড এডুকেশন সোসাইটি ছাতক উপজেলা সভাপতি সাংবাদিক আহমেদ সফির, ইসলমী সমাজ কল্যাণ পরিষদ গোবিন্দগঞ্জ এর সিনিয়র সহসভাপতি মাও রমিজ উদ্দিন, সাধারন সম্পাদক মুক্তার হুসাইন, আলোকিত কালারুকা ইউনিয়ন নাগরিক পরিষদের সভাপতি মুন্সী খুরশিদ আলম রুবেল, সাধারন সম্পাদক ইমাদ উদ্দিন, সীমান্তিক জনকল্যাণ সোসাইটি ইসলামপুর ইউনিয়নের সভাপতি ইলিয়াস আলী, খুরমা উত্তর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সমাজ সেবক ছাইম উদ্দিন মেম্বার, হিউম্যানিটি অব সোশ্যাল ওয়েলফেয়ার এর এডমিন হাফিজ রফিকুল ইসলাম, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ রায়সন্তোষপুরের সভাপতি মাষ্টার অলিউর রহমান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
ছাতকে কাউন্সিল অব কনজিউমার রাইটসের কমিটি গঠন
376
previous post
