355
সিলেট-৪ (জৈন্তাপুর,গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা) সংসদীয় আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী জৈন্তাপুরের কৃতি সন্তান ব্যারিস্টার আবু সাদাত মো. সোহেল (ডালিম) সপরিবারে হজ্জ্বের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন আজ।
পারিবারিক সুত্রে জানা যায়,শনিবার যুক্তরাজ্য সময় বিকেল সাড়ে তিনটায় হিথ্রো বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইন্সে তিনি কাবার উদ্দেশ্যে রওয়ানা দেন। তাঁর সাথে তাঁর সহধর্মিণীও রয়েছেন। পবিত্র হজ্জ্ব পালন শেষে আগামী ৪ জুলাই তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে।
ব্যারিস্টার আ,স,ম, সোহেল (ডালিম ) জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের কাছে দোয়া চেয়েছেন।
