ইসরাইলি আগ্রাসনে গাজায় ৪৬০ কোটি ডলারের ক্ষতি

by News Room

ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনে অবরুদ্ধ গাজা উপত্যকায় অন্তত ৪৬০ কোটি ডলারের আর্থিক ক্ষতি হয়েছে।

ফিলিস্তিনের অর্থ মন্ত্রণালয় বলেছে, শুধুমাত্র ইসরাইলের হামলায় সরাসরি ক্ষতির বিষয়গুলো এই হিসাবের আওতায় আনা হয়েছে। তবে, ইসরাইলি বিমান হামলার প্রভাবে যেসব ক্ষয়ক্ষতি হয়েছে তা হিসাবের আওতায় আনা হলে ক্ষতির পরিমাণ হবে অনেক বেশি।

গাজায় প্রায় মাসব্যাপী ইসরাইলের বিমান হামলা ও স্থল অভিযানে হাজার হাজার ঘর-বাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হয়েছে। এর মধ্যে গত সপ্তাহে ইহুদিবাদী সেনারা গাজার একমাত্র বিদ্যুত স্থাপনায় হামলা চালয়ে ধ্বংস করে দেয়। এতে পুরো গাজা অন্ধকারে তলিয়ে যায়। এছাড়া, ইসরাইল ও মিশরের অবরোধের কারণে গাজার লোকজন খাদ্য, পানি এবং ওষুধের মারাত্মক সংকটে পড়েছে।

২৯ দিনের আগ্রাসনে অন্তত এক হাজার ৮৮০ জন শহীদ ও প্রায় ১০ হাজার মানুষ আহত হয়েছেন। এর মধ্যে ৪০০ শিশু রয়েছে। এছাড়া, নারী ও বয়স্ক লোকজনও শহীদ হয়েছেন ব্যাপক হারে। ইসরাইলের সাবেক সামরিক উপদেষ্টা গিওরা এইলান্দ বলেছেন, হামাসকে নতি স্বীকারে বাধ্য করতে না পারায় দু পক্ষের যুদ্ধ ড্র হয়েছে। সূত্র: আইআরআইবি

You may also like

Leave a Comment