বিজয়ের মাস নয়, আগামী বছরটাই বিজয়ের হউক

by News Room

আসমা জান্নাত মনি :
ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস।এই মাস বাংগালীর বিজয়ের মাস। ১৬ডিসেম্বর বিজয় দিবস। এই বিজয়ের সাথে জড়িয়ে আছে কত নাম জানা-অজানা বাংগালীর আত্নত্যাগের গল্প।  এই গল্প রুপকথার কল্পকাহিনীকেও হার মানায়। এই বিজয় মাসে আমাদের গনপ্রজাতন্ত্রী বাংলাদেশে অত্যন্ত সুন্দরভাবে বিভিন্ন অনুষ্ঠান উদযাপনের আয়োজন করেছে। আমাদের এই বিজয়গাঁথার গল্প আমরা নতুন প্রজন্মের সবাই জানাটা খুবই গুরুত্বপূর্ণ।

আমি মনে করি, এই মাসটা বিজয়মাস আর বিজয়ের মাস শেষেই বছরের শেষ। শুরু হবে নতুনবছর। আমরা যদি বিজয়ের রেশ নতুন বছরেও ধরে রাখতে পারি তাহলে পুরো বছরটাই হবে বিজয়ের। আমরা আমাদের জীবনের,আমাদের সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে মানবিকতা আর মনুষ্যত্বের বিজয় কামনা করি৷ বিজয়টা একা উপভোগ করার চেয়ে,প্রত্যেকটা মানুষকে নিয়ে উপভোগ করার মজাই আলাদা,আর সেটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দেশের সুবিধাবঞ্চিত সকল মানুষের পাশে দাঁড়িয়ে নিজের অবস্থান থেকে যতটুকু পারা যায় পাশে থেকে তাদের সাহায্য করে যাওয়া।আমাদের দেশকে উন্নয়ন করার দায়িত্ব আমাদের সরকারের,কিন্তু মনুষ্যত্ব উন্নতি করতে না পারলে আমি দেশের উন্নয়ন সম্ভব হবে বলে সম্ভব নয়,তাই আগে নিজের মানসিকতার আর মনুষ্যত্বের উন্নয়ন ঘটাতে হবে নিজেকেই।দেশের জাতির মানসিক উন্নয়ন ছাড়া কোন উন্নয়নই সম্ভব নয়।আগে আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের মানসিক উন্নতি জরুরি। দেখলে মন বিষন্ন হয়ে যায়!যখন দেখি আমাদের মনুষ্যত্বের অধঃপতন ঘটেই যাচ্ছে দিনদিন। এটা তো হওয়ার কথা ছিলনা!,যে বাংগালী বিজয় চিনিয়ে আনতে বুকের তাজা রক্ত ঝরালো তাদের দ্বারা অনেক কিছুই সম্ভব।চলুন না,নতুন এক বিপ্লব ঘটাই।মানবিকতার বিপ্লব ঘটাই।
আমরা বিজয়টাকে প্রত্যেকটা অসহায় মানুষের মাঝে ছড়িয়ে দেই। তাহলেই আমরা আরও বেশি বিজয়ের আনন্দ উপভোগ করতে পারব।।

You may also like

Leave a Comment