ছাতক প্রতিনিধি :: ছাতকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিন পালন করা হয়েছে। জন্মদিন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে গত ০৫ আগস্ট, বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে শেখ কামালের প্রতীকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, পুলিশ প্রশাসনের পক্ষে সুনামগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ (ছাতক সার্কেল) বিল্লাল হোসেন। এর পরে প্রশাসনের বিভিন্ন দপ্তর ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। পুস্পস্তবক অর্পণ শেষে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, সুনামগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ (ছাতক সার্কেল) বিল্লাল হোসেন, ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন প্রমুখ।
ছাতকে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র, বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিন পালন
285
previous post
