দ্যা হায়দার টক শো তে হোসাইনী:অভিনেতা মোশাররফ এর বিরুদ্ধে মামলা করায় হুমকি পাচ্ছি

by News Room

স্টাফ রিপোর্টার: অতি সম্প্রতি অভিনেতা মোশাররফ করিম এর বিরুদ্ধে মানহানির একটি মামলা হয়েছে কুমিল্লার আদালতে যা নিয়ে নানা স্থানে বিভিন্নরকম আলোচনা ও সমালোচনা হচ্ছে। যে আইনজীবী বাদী হিসেবে এই মামলা করেছেন তিনি হলেন এডভোকেট রফিকুল ইসলাম হোসাইনী।

তিনি বিগত ২৩/০৭/২০২১ তারিখে দ্যা হায়দার টক শো তে হাজির হন।তিনি উক্ত টক শোতে মানহানি আইন ও উক্ত মামলা নিয়ে উপস্থাপকের নানা প্রশ্নের উত্তর দেন। উক্ত টক শোতে এডভোকেট হোসাইনি বলেন, তিনি নিজে লাইম লাইটে আসার জন্য এই মামলা করেন নি। তিনি মুলত নিজের বিবেক, আত্মসম্মানবোধ বোধ এবং বিচার বিভাগের সম্মান বজায় রাখার তাগিদে উক্ত মামলা করেছেন। তিনি আরো বলেন, অনেক আগেই আইন পেশার সাথে জড়িত লোকদের উক্ত মামলা করার প্রয়োজন ছিল।

টকশোতে হোসাইনি নিজেকে প্রচার বিমুখ ব্যাক্তি হিসেবে দাবি করেন। তিনি বলেন, এই মামলা করার কারনে অনেক জায়গা থেকে তিনি হুমকি পাচ্ছেন ও বিব্রতকর অবস্থায় পড়ছেন। সব শেষে তিনি ন্যায় বিচার পাবেন বলে আদালতের উপর তার আস্থা আছে বলে ব্যাক্ত করেন।

উল্লেখ্য টক শো টি সঞ্চালনায় ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর আইন ও বিচার বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মোঃ নায়ীম আলীমুল হায়দার।

You may also like

Leave a Comment