স্টাফ রিপোর্ট: সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল হুদা মুকুটের সুস্থতা কামনায় দক্ষিণ সুনামগঞ্জে মন্দিরে প্রার্থনা, প্রদীপ প্রজ্বলন, আরতি ও প্রসাদ বিতরণ করা হয়েছে। ২৩ জুলাই (শুক্রবার) বিকেল ৫টায় উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ব্রাহ্মণগাঁও লোকনাথ মন্দিরে ছাত্রলীগের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সুনামগঞ্জ ছাত্র পরিষদ সিলেট এর আহ্বায়ক ও ছাত্রলীগ নেতা সুজিত দাশের নেতৃত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা শুভ্র দাস, লিটন দাস, আম্রিকা দাস, পরিতোষ দাস, লিকসন দাশ, শাওন পুরকায়স্থ, পিনাক দাশ, কানন দাস, পিয়াস দাস, সুরঞ্জিত দাশ, জীবন দাশ, অনিক চক্রবর্তী সুনামগঞ্জ ছাত্র পরিষদ সিলেটের সদস্য সচিব অনু দেব, সদস্য আফজাল হোসাইন, বৃষ্টি দে, অলি দাস প্রমুখ।
উল্লেখ্য, জ্বর, সর্দি নিয়ে আলহাজ্ব নুরুল হুদা মুকুট ১৬ জুলাই ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন এবং সেখানেই তার করোনাভাইরাস সনাক্ত হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এখন পর্যন্ত তিনি শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানিয়েছেন সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা যুবলীগের আহ্বায়ক ও নুরুল হুদা মুকুটের ছোটভাই চপন হুদা।
