ছাতকে সিএফপিএলে বড়দের হাড়িয়ে ছোট’রা বিজয়ী

by News Room

ছাতক প্রতিনিধি: শিল্পনগরী শহর ছাতক পৌরসভার ৮নং ওয়ার্ডের চরেরবন্দ গ্রামের ব্যবসায়ী ও ক্রীড়ামোদী মোঃ সুজন মিয়া, অালী আহমদ কনাই, মোঃ বাবুল মিয়াসহ সাবেক খেলোয়াড়দের উদ্যোগে চরেরবন্দ ফুটবল প্রিমিয়ার লীগ (সিএফপিএল) ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ জুলাই বুধবার আনুষ্টানিক ভাবে প্রথম ম্যাচ খেলার মাধ্যমে শুরু হয়েছিল এবং এতে জুনিয়র-সিনিয়র, সাবেক ও বর্তমান খেলোয়াড় মিলিয়ে মোট ৬টি টিম অংশ গ্রহন করেছে। গতকাল ২০ জুলাই মঙ্গলবার দুপুরে চরেরবন্দ গ্রামের বালুর মাঠে চরেরবন্দ সিনিয়র একাদশ বনাম চরেরবন্দ জুনিয়র একাদশের মুখোমুখি ফাইনাল ম্যাচের নির্দিষ্ট ৬০ মিনিট সময়ে তুমুল টানটান উত্তেজনাপূর্ণ মাঠের চারপাশে শতশত দর্শক ভরপুর খেলায় ০৩-০৩ সমান সমান গোল হওয়ার কারনে ট্রাইবেকারে চরেরবন্দ সিনিয়র একাদশ বনাম চরেরবন্দ জুনিয়র একাদশের মুখোমুখিতে জুনিয়র টিম ট্রাইবেকারে ০৩-০১ গোলে সিনিয়র একাদশকে হাড়িয়ে বিজয়ী হয়েছে।

ফাইনাল ম্যাচের রেফারির দায়িত্ব পালন করেছেন ফুটবল খেলোয়াড় সুলেমান মিয়া, সহযোগী হিসেবে মোঃ আব্দুল্লাহ ও আলেক হাসান জনি। সিনিয়র টিমের কোচের দায়িত্ব পালন করেন মোঃ সুজন মিয়া ও জুনিয়র কোচের দায়িত্ব পালন করেন আলী আহমদ কনাই। কমিটির দায়িত্ব পালন করেন- রানা, আলেক, জাহাঙ্গীর, কাজল, নাইম, আব্দুল্লাহ।

সিনিয়র একাদশ টিমে খেলোয়াড় হিসেবে ফাইনাল ম্যাচ পর্যন্ত মাঠ কাঁপিয়েছেন- মিলন, মোহন, নাসির, সমসের, তোরণ, হান্নান, কুতুব, আঃ রহিম, রুহুল, আমজদ, সাদেক, বাবুল এবং জুনিয়র একাদশ টিমে খেলোয়াড় হিসেবে ফাইনাল ম্যাচে মাঠ কাঁপিয়ে বিজয়ী হয়েছেন- জাহেদ, আয়না, সফিক, নাঈম, কাজল, আলামিন-১, আলামিন-২, কাওসার, হামিদ, রাজু, সুজন, শিহাব।

You may also like

Leave a Comment